ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী জামাই মেলার শেষ দিনে উপচে পড়া ভীড়

#

নিজস্ব প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২৫,  4:39 PM

news image

টাঙ্গাইলে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা শেষ হচ্ছে আজ রবিবার। তিন দিনব্যাপি এ মেলার শেষ দিনটিতে উপচে পড়া ভীড়। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরনেছা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় জামাই-বউ ছাড়াও সাধারণ মানুষের  উপস্থিতিতে মেলা পরিণত হয়েছে উৎসবে। জানা যায়, প্রায় দেড়শ বছর ধরে প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে তিন দিনব্যাপী এ জামাই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত ৩০ গ্রামের বিবাহিত মেয়েরা স্বামীসহ বাবার বাড়িতে আসেন। জামাইদের বরণ করে নিতে শ্বশুর-শাশুড়িরাও আগেভাগেই নানা প্রস্তুতি নেন। ঐতিহ্য অনুযায়ী, মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা তুলে দেন। জামাইরাও নিজেদের টাকা যোগ করে মেলা থেকে শ্বশুরবাড়ির সবার জন্য কেনাকাটা করেন। জামাই-বউসহ সবাই মেলাটি আনন্দের সঙ্গে উপভোগ করেন। সরেজমিনে দেখা গেছে, মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানি এসেছেন। খেলনা, প্রসাধনী, খাবার ও মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বৈশাখের ভ্যাপসা গরম সত্ত্বেও হাজারো দর্শনার্থী আনন্দিত চিত্তে ঘুরে দেখছেন, কেউবা প্রয়োজনীয় পণ্য কিনছেন।  মেলা আয়োজক কমিটির  কাছ থেকে জানা যায়, ‘মেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দোকানি এসেছেন। খাবার, মিষ্টিজাতীয় পণ্য, খেলনা, প্রসাধনীর পাশাপাশি মেলায় বসেছে একাধিক ফার্নিচারের দোকানও। রসুলপুরের এই মেলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম। রোববার সন্ধ্যায় মেলা শেষ হবে। তিন দিনে মেলায় দুই কোটি টাকার ওপরে বাণিজ্য হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম