ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৪,  2:04 PM

news image

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান । নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এ সময় সেখানে পল্লীবিদ্যুতের খুঁটিবোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে ওই দুজন নিহত হন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছে। এ বিষয়ে এসআই আনিসুজ্জামান বলেন, ‘বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম