ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টাইব্রেকারে হারল কানাডা, কোপায় তৃতীয় উরুগুয়ে

#

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০২৪,  11:29 AM

news image

ভীষণ প্রয়োজনের সময় ত্রাতা হয়ে এলেন লুইস সুয়ারেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে উরুগুয়েকে ফেরালেন সমতায়। ম‍্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারে। সেখানে সের্হিও রোচেতের নৈপুণ‍্যে শেষ হাসি হাসল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। রোমাঞ্চকর ম‍্যাচে কানাডাকে হারিয়ে তৃতীয় হলো মার্সেলো বিয়েলসার দল। বাংলাদেশ সময় আজ রবিবার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম‍্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব‍্যবধানে জেতে উরুগুয়ে। এর আগে মূল ম‍্যাচ শেষ হয় ২-২ সমতায়।  প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তৃতীয় শ্যুটে এসে তালগোল পাকিয়ে ফেলেন কানাডার ইসমায়েল কোনো। তবে বরাবরেই মতো সফলতা দেখায় উরুগুয়ে। টানা ৪ শ্যুটের সবগুলোতেই কানাডার জাল কাঁপায় তারা। পঞ্চম শ্যুটে কানাডা ব্যর্থ হওয়ায় জয় নিশ্চিত হয় উরুগুয়ের। এবারের কোপা আমেরিকায় বেশ চমক দেখিয়েছে কানাডা। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে এসেই সেমিফাইানালে উঠেছে তারা। আজ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকার স্টেডিয়ামেও দুর্দান্ত ছিল জেসি মার্শের শিষ্যরা। ম্যাচে বল দখল, লক্ষ্যে শট, গোলচেষ্টা, কর্নার- সবদিকেই উরুগুয়ের চেয়ে এগিয়ে ছিল কানাডা। এছাড়া আজকের ম্যাচে জয়ের সম্ভাবনাও তৈরি করেছে কানাডা। ৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল উত্তর আমেরিকার দলটি। তবে লুইস সুয়ারেজের ৯২ মিনিটের গোলে সেই লিড হারিয়ে ফেলে তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে ৮ মিনিটেই এগিয়ে যায় উরুগুয়ে। সেবাস্টিয়ান ক্যাসিরেসের কর্নার থেকে আসা বলে বাঁপায়ের সহজ শটে গোল করেন বেনটেনকার। উরুগুয়ের গোল শোধ করতে খুব বেশি দেরি করেনি কানাডা। ১৪ মিনিটে ইসমায়েল কোনোর গোলে সমতায় ফেরে তারা। ৮০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতায় রাখে দুই দল। কিন্তু এরপরই চমক দেখায় কানাডা। জোনাথন ডেভিডের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ৯২ মিনিটে হোস মারিয়া গ্রিমেনেজের ক্রস থেকে বাঁপায়ের শটে গোল করেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে এটি সুয়ারেজের ৬৯তম গোল। এতে ২-২ গোলে সমতায় ফেরে উরুগুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম