ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

টাইব্রেকারে ইয়াসিন ‍বুনোর বীরত্বে ফাইনালে মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৬,  11:03 AM

news image

২০২২ কাতার বিশ্বকাপ থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন গোলরক্ষক ইয়াসিন বুনো। তার অসাধারণ দক্ষতা যে কতটা কার্যকর, তা আবারও প্রমাণ হলো আরেকটি ফল নির্ধারণী ম্যাচে। টাইব্রেকারে বুনোর দারুণ দুটি সেভের ওপর ভর করে শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি। বুধবার রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সমান তালে লড়েছে দুই দলই। তবে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ৪৯ শতাংশ পজেশন রেখে তারা গোলের জন্য ১৬টি শট নেয়। এর মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে নাইজেরিয়া মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে। রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে রোমাঞ্চকর এই লড়াইয়ের সাক্ষী হয়েছেন ৬৫ হাজার ৪৫৮ জন দর্শক। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ম্যাচটি ০-০ স্কোর নিয়ে সমতায় ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি একটি শট ঠেকালেও বুনোর বীরত্বের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি। মরক্কোর পক্ষে জয়সূচক গোলটি করেছেন ইয়ুসেফ এন-নেসিরি। ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মরক্কো। তবে ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত গোল ব্লকে আটকে দেন নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাই। এছাড়া, ব্রাহিম দিয়াজের একটি শট পোস্ট ঘেঁষে চলে যায়। পেনাল্টি বক্সের বাইরে কৌশলী ফাউল করায় বাসিকে হলুদ কার্ড দেখান রেফারি। যার জন্য নাইজেরিয়া ফাইনালে উঠলে তিনি নিষিদ্ধ হতেন। তবে এখন তাকে কেবল শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী নিয়মরক্ষার ম্যাচে বসে থাকতে হবে। নাইজেরিয়ার একমাত্র অন-টার্গেট শটটি নেন আদেমোলা লুকম্যান, তবে সেটি বুনোর জন্য অতটা কঠিন ছিল না। সুপার ঈগলসদের কাছ থেকে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি। গোলের জন্য মরিয়া উভয় দলই সুযোগ পেয়েছিল, বিশেষ করে মরক্কো। সুযোগ হাতছাড়া করেছেন দিয়াজ, আয়ুব এল কাবি ও আশারাফ হাকিমিরা। তাদের ঠেকিয়ে দিয়ে নাইজেরিয়া শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হয়। পেনাল্টি শ্যুটআউটে স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো ওনিয়েমায়েচির শট ঠেকিয়ে দেন বুনো। এরপর গোল করে মরস্কোকে ফাইনালে তোলেন ইয়ুসেফ এন-নেসিরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম