ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

টাইগারদের সামনে পাহাড়সমান লক্ষ্য

#

ক্রীড়া প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  10:07 PM

news image

ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সুযোগ প্রথমবারের মতো ঘরের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশ করার। সেই লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতে সিরিজে টাইগারদের অধিনায়ক লিটন দাস। শেষ ম্যাচে বাংলাদেশকে পাহাড়সমান লক্ষ্য ছুঁয়ে দিয়েছে ভারতীয়রা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪০৯ রান। এই ম্যাচে জিতলে হলে রেকর্ড গড়ে বাংলাদেশকে ৪১০ রান করতে হবে। শেষ ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে থাকে ভারত। ইনিংসের পঞ্চম ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ওপেনার শিখর ধাওয়ানকে ফেরান অফ স্পিনার মিরাজ।

ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও সুযোগ তৈরি করে টাইগার এই অলরাউন্ডার। তবে বিরাট কোহলির দেওয়া সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন টাইগার অধিনায়ক লিটন। এক রানে জীবন পাওয়া কোহলি এরপর তাণ্ডব চালাতে শুরু করেন। তাসকিনের বলে লিটন আবারও জীবন দিলে শেষ পর্যন্ত অভিজ্ঞ সাকিব আল হাসানের বলে আউট হয়ে দুই ছক্কা ও ১১ চারে ৯১ বলে ১১১ রান করে সাজঘরে ফেরেন বিরাট। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে টাইগার বোলারদের ওপর তাণ্ডব চালান ভারতের তরুণ ওপেনার ইশান কিষাণ। ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন। ১২৬ বলে করেন ওয়ানডে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। টাইগারদের বিপক্ষে ১৩১ বলে ১০ ছক্কা ও ২৪ চারে ২১০ রান করে মাঠ ছাড়েন কিষাণ। ৩৪তম ওভারে তাসকিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে বিরাট কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন কিষাণ। শেষ দিকে আক্সার প্যাটেলের ২০, শ্রেয়াস আইয়ারের ৩, অধিনায়ক লোকেশ রাহুলের ৮ ও ওয়াশিংটন সুন্দরের ৩৭ রানের ঝড়ো ইনিংসে ৪০৯ রানের সংগ্রহ পায় ভারত। বোলিংয়ে বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও এবাদত হোসেন দুটি করে উইকেট পান । এ ছাড়া মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম