ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

টাইগারদের আজ ‘ডু অর ডাই’ ম্যাচ

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:42 PM

news image

এশিয়া কাপ ক্রিকেটে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল। তবে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জিততে বদ্ধপরিকর বাংলাদেশ। এদিকে শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি। আজকে জিতলেই টানা ১৩ ওয়ানডে জিতবে লঙ্কানরা। তখন এককভাবে টানা দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড হবে। ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার, ২০০৩ সালে। এরপর ১২টি করে জয় নিয়ে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান (২০০৭-০৮ মৌসুম) ও দক্ষিণ আফ্রিকা (২০০৫ ও ২০১৬-১৭ মৌসুম, দু'বার)। লঙ্কানরা সুপার ফোরে পৌঁছেছে ভাগ্যের হাত ধরে। আফগানিস্তান শেষ ম্যাচে হিসাবে গরমিল না করলে তারাই লঙ্কানদের কাঁদিয়ে জায়গা করে নিতে পারত শেষ চারে। তাই এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক লঙ্কানরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম