ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

#

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৩,  2:29 PM

news image

প্রায় শেষের দিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এ মহারণে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এ ম্যাচে দুই দলের সামনেই থাকছে শেষ চারে জায়গা করে নেওয়ার হাতছানি। আজকের ম্যাচে যারা জয় পাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে তারা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে অজিরা। দলে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। বাদ পড়েছেন ক্যামেরুন গ্রিন ও স্টিভেন স্মিথ। অন্যদিকে আফগান একাদশ থেকে জায়গা হারিয়েছেন ফজল-হক-ফারুকি। আর একাদশে ঢুকেছেন নাভিন-উল-হক।

অস্ট্রেলিয়া একাদশ : ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, নাভিন-উল হক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম