ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টমেটো ফেলে মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৫,  4:19 PM

news image

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা ও রাজশাহী রুটের শত শত যাত্রী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যহার কর, কৃষকের জীবন বাঁচাও এই স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় কৃষকরা। কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষকের ওপর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছে। দ্রুত এ ভ্যাট প্রত্যাহার করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমান উল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম