ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২২,  2:10 PM

news image

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজসংলগ্ন এলাকা ও আরিচপুর গাজীবাড়ির রেললাইনে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ ও অপরজনের ৬৫। পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১২টায় অজ্ঞাত এক নারী টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে একই রাত সাড়ে ১০টায় টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকার রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম