ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  11:02 AM

news image

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নূর হোসেন লিটন (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার টঙ্গী বৌবাজার এলাকায়। নিহত নূর হোসেন লিটন টঙ্গী মধ্য আরিচপুর এলাকার শাহজাহান আলীর ছেলে। টঙ্গী বাজারে বাটা-টাচ নামে তার একটি জুতার দোকান রয়েছে।  নিহতের স্ত্রী মিলি আক্তার জানান, দুপুর ১২টার দিকে নূর হোসেন লিটন বৌবাজার এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় গাজীপুরগামী অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের খন্ডিত অংশ উদ্ধার করেন।  এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন-অর-রশিদ বলেন, নিহতের পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম