ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক বরিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৬ মাসের শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের ৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

টংগিবাড়ীতে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৫,  5:00 PM

news image

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মূলহোতা নয়ন মোল্লা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনায় টংগিবাড়ী থানায় ধর্ষণের মামলা দায়ের করে ভুক্তভোগীর বাবা। পরে উপজেলার আব্দুল্লাপুর এলাকার নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নয়ন আব্দুল্লাপুর এলাকার মৃত সায়েন মোল্লার ছেলে। মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, ভিকটিম ওই তরুণীর সঙ্গে নয়নের একসময় প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে বিচ্ছেদ হলে সিয়াম নামের অপর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে সে। সম্প্রতি সিয়ামের সঙ্গে ঝগড়া হয় তার। পরে ঝগড়া মিটিয়ে দেওয়ার কথা বলে গত ২৮ মার্চ তরুণীকে বাসায় ডেকে নেয় নয়ন। নির্জন বাড়িতে পৌছালে নয়ন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থলে আগে থেকে লুকিয়ে থাকা নয়নের সহযোগী মো. জীবন শেখ (২০), আপন বেপারী (১৯), আরমান (১৮), মিরাজ (১৯) আড়াল থেকে সে ভিডিও ধারণ করে। পরে সে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাকিরাও সংঘবদ্ধ ধর্ষণ করে তরুণীকে। এদিকে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও সম্প্রতি নয়ন ও তার সহযোগিরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনার জানাজানি হয়। পরে গতকাল শনিবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার,আনিসুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত ধর্ষণের ঘটনা। অভিযোগের পর রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে ঘটনার কথা স্বীকার করেছে। মূলত অপর ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ ছিল নয়ন। এরই প্রেক্ষিতে সহযোগিদের নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় সে। আসামিকে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম