ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১১

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৪,  8:39 PM

news image

ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার। -ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জেলার গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আন্ডারপাস সড়কে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিলে এটি মুহূর্তেই দুমড়ে-মুছড়ে যায়। এ সময় ট্রাক-মাইক্রোবাস-আটোরিকশা মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম