ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

জয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  4:58 PM

news image

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দু'টি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গী ছিল ড্র ও হারের হতাশা। তবে সেসব দূরে ঠেলে আজ বুধবার (২০ নভেম্বর) মেসি-মার্টিনেজরা তুলে নিয়েছে জয়। ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়ে দর্শকের হাসি ফিরিয়ে এনেছে আলবিসেলেস্তেরা।  বুয়েনস আয়ার্সে লা বমবনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। এর আগে-পরে বেশ কিছু সুযোগ পেলেও সেসব পরিণত হয়নি গোলে। তাই, ৫৫ মিনিটে করা গোলটিই হয়ে রয় ম্যাচের ভাগ্য নির্ধারণী। জাতীয় দলের জার্সিতে এটি ছিল চলতি বছরে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচ। চেনা দর্শকের সামনে বছরটা জয় দিয়ে শেষ করল আর্জেন্টিনা। মেসি-মার্টিনেজের যুগলবন্দিতে গোলটিও হয়েছে চোখধাঁধানো। পেরুর রক্ষণভাগের কাছে বল পান মেসি। বামপ্রান্ত দিয়ে এগোবেন, এমন সময় তার সামনে মানব দেয়াল হয়ে দাঁড়ান পেরুর ডিফেন্ডাররা। তবে, মেসি ছন্দে থাকলে তাকে আটকানোর সাধ্য কার! দেয়াল ভেদ করে চিপ করলেন, শূন্যে ভাসা বলেই শট নিলেন মার্টিনেজ। পেরু গোলরক্ষক পেদ্রো বাঁ দিকে ঝাঁপিয়ে পারলেও বলের নাগাল পাননি, এদিকে বল খুঁজে নেয় জাল। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে অটল রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচ শেষে আট জয় ও একটি ড্রতে লিওনেল স্কালোনির শিষ্যদের পয়েন্ট ২৫।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম