ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

জয়পুরহাটে বীজের গুদামে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৪,  11:06 AM

news image

জয়পুরহাটে একটি বীজের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে  পৌর শহরের মুসলিমনগর এলাকার একটি বীজ ভাণ্ডারে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি প্রতিষ্ঠানটির মালিক। স্থানীয় লোকজন জানান, রাত প্রায় ১০টার দিকে গুদাম আগুনে জ্বলতে দেখে গুদাম মালিক বেলাল শেখকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন আনেন।  গুদাম মালিক বেলাল শেখ বলেন, গুদামের ভেতরে বিভিন্ন ধরণের সবজির বীজ ছিল। আগুনে সেইসব বীজের লেভেলগুলো পুড়ে গেছে। তার অভিযোগ শত্রুতা করে তার গুদামে আগুন দেওয়া হয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তিনি তা জানাতে পারেননি।  জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ১০টা ৫ মিনিটে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যান। গুদামের ভেতরে বিভিন্ন ফসলের অনেক বীজ ছিল। দরজা একটা হওয়ায় ধোঁয়া বের হতে পারছিল না। গুদামে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থাও ছিল না। এজন্য আগুন নেভাতে সময় লেগেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত তা তিনি বলতে পারেননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম