ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২৫,  12:19 PM

news image

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বুধবার (২১ মে) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে পার্বতীপুর-সান্তাহার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।  বাংলাদেশ রেলওয়ের পরিবহন বাণিজ্যিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি তেলবাহী ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করে পুরানাপৈল এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এসব ট্রেনে থাকা অসংখ্য যাত্রী। রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে পার্বতীপুর থেকে বিশেষ উদ্ধারকারী ক্রেন আনা হয়। দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ চালানোর পর ভোরের দিকে রেল যোগাযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম