ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  1:52 PM

news image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবু হোসেন নামে এক কৃষক হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নুরুল ইসলাম। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার রব্বানী, রাফিউল, মোজাফ্ফর হোসেন, সহিদা বেগম ও আমিনা বেগম।  জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড জিতেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ রায়ে খুশি বাদীপক্ষ। মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে গাদা থেকে খড় খোলার সময় পূর্ব শত্রুতার জেরে আবু তাহেরের ওপর আসামিরা হামলা করেন। এ সময় আবু তাহেরের ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে পালিয়ে যান আসামিরা।স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শজিমেকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আবু হোসেনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের ওই বছরের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। শুনানি শেষে পাঁচজনের ফাঁসির রায় দেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পাঁচজনের মধ্যে একজন পলাতক রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম