ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার মহড়া উত্তর কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৩,  5:13 PM

news image

দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে দুটি স্বল্প-পাল্লার কৌশলগত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি। উত্তর কোরিয়ার দাবি, তারা দক্ষিণ কোরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার অনুকরণে এই ব্যালিস্টিক মিসাইল দুটি নিক্ষেপ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে এই জোড়া কৌশলগত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে।  দেশটির সেনাবাহিনীর দাবি, “শত্রুদের কাছে স্পষ্ট বার্তা পাঠানোও ছিল এই মহড়ার উদ্দেশ্য।” দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও সাগরে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের বিষয়টি জানিয়েছে। দেশটি আরও জানিয়েছে, তারা এখন পিয়ংইয়ংয়ের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধরন মূল্যায়ন করছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে। বিষয়টি উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করেছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উস্কানির প্রতিক্রিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন, সিউল ও টোকিও তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ং একটি গুপ্তচর উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে দ্বিতীয়বারের মতো চেষ্টা চালায়। তবে আবারও তা ব্যর্থ হয়। এর আগে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন তার দেশকে ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম