ঢাকা ০৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে প্রাণহানি ৫০০ ছাড়াল স্বাস্থ্যখাতের ঘাটতি চিহ্নিতে চেষ্টা করছে সরকার : জুবাইদা রহমান খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার সিস্টেম লসে বছরে ক্ষতি ৬ হাজার কোটি টাকা

জেল পালানো চার কয়েদিকে পিটিয়ে মারল গ্রামবাসী

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২২,  1:22 PM

news image

জেল থেকে পালিয়েছিলেন পাঁচ কয়েদি। তাদের মধ্যে চার জনকে পিটিয়ে মারল গ্রামবাসী। এক জন কয়েদি গ্রামবাসীর হাত থেকে পালিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা ঘটেছে ভারতের মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ের কোলে একটি গ্রামে। রোববার ওই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, লাঠি, রড, বাঁশ দিয়ে চার জনকে পিছিয়ে মারছে গ্রামবাসী। খবর এনডিটিভির।শনিবার জোয়াই জেলা সংশোধনাগার থেকে নিরাপত্তারক্ষীকে ছুরি মেরে পালিয়ে যান ছয় জন। মেঘালয়ের ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন্স জেরি এফকে মারাক সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানান। তিনি জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, জেল থেকে পালানোর পর সবাই একটি জঙ্গলে আশ্রয় নেন। খাবার কিনতে কাছে লোকালয়ের একটি চায়ের দোকানে যান একজন পলাতক কয়েদি। তখনই স্থানীয়রা তাকে চিনে ফেলে এবং তাড়া করে। এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গ্রামে। বহু মানুষ জঙ্গল ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে পাঁচ জন। শুরু হয় মার। লাঠি, বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারের চোটে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। রমেশ নামে এক কয়েদি গ্রামবাসীর হাত থেকে পালাতে সক্ষম হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম