ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

জেলেদের জালে ধরা পড়ল ১৩ কেজির পাঙাশ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২৪,  11:05 AM

news image

পটুয়াখালী পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির একটি বড় পাঙাশ মাছ। জেলেরা মাছটি নিয়ে পারাগঞ্জ জালাল ফকিরের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। সোমবার (৪ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া-সংলগ্ন পায়রা নদীতে জেলে রাকিব হাওলাদার ও জিয়াদের জালে এ মাছটি ধরা পড়ে। জেলে রাকিব হাওলাদার বলেন, ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন আমরা নদীতে কোনো মাছ ধরিনি। তবে গতকাল রাত ১২টার পরে আমরা দুজনে মাছ ধরতে নামি। সোমবার সকালে জাল টানলে আমাদের জালে ছয়টি ছোট ইলিশসহ এ পাঙাশ মাছটি উঠে। আমরা দশ বছর ধরে এই নদীতে মাছ ধরি কিন্তু এখন পর্যন্ত আমাদের জালে এত বড় পাঙাশ ধরা পড়েনি। আড়ৎদার জালাল ফকির বলেন, মাছটি কিনতে অনেকেই ভিড় করছেন। স্থানীয়দের দাবি অনুযায়ী মাছটি কেটে ১০০০ থেকে ১১০০ টাকা কেজিতে ভাগে বিক্রি করব। তা যদি না হয় তাহলে আজকে ঢাকা পাঠিয়ে দেব সেখানে আশা করি এরচেয়ে ভালো দাম পাব। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ইলিশ প্রজনন মৌসুমের এই ২২ দিনের সফলতা জেলারা পেতে শুরু করেছে। নদীতে বর্তমানে বড় ইলিশসহ প্রচুর পরিমাণ পাঙাশ ও অন্যান্য মাছ রয়েছে। শুধু পায়রা নদী নয় বাংলাদেশের সব নদ-নদীতেই জেলেদের জালে এ রকম পাঙাশ মিলবে বলে আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম