ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

জেলহত্যায় জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২২,  12:08 PM

news image

১৯৭৫ সালের ৩ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় জড়িতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। পরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন মেয়র আতিক। জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় মন্তব্য করে ডিএনসিসি মেয়র বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানান মেয়র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম