ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ব্রাজিল কিংবদন্তি পেলে

#

স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  10:41 PM

news image

তিনি বিশ্ব ফুটবলের মহাতারকা। তিনি ফুটবল বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি ‘ফুটবলের রাজা’; তিনি পেলে, ব্রাজিলের মহাতারকা। সেই পেলে দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কোলন ক্যান্সারের কারণে বিভিন্নসময় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। তবে চলমান কাতার বিশ্বকাপের মধ্যে এই ফুটবলারকে ঘিরে দুঃসংবাদ শুনতে হয়। ৮২ বছর বয়সী পেলেকে কেমোথেরাপি দিতে আবারও নেওয়া হয় হাসপাতালে। এরইমধ্যে জানা গেছে পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে, কেমোথেরাপিও আর কাজ করছে না পেলের শরীরে। এই মুহূর্তে কোনো চিকিৎসাই আর করছে না এই ব্রাজিলিয়ান কিংবদন্তির শরীরে। যার কারণে পেলেকে এই মুহূর্তে প্যালিয়াটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছে। প্যালিয়াটিভ কেয়ার ইউনিট হচ্ছে মৃত্যুপথযাত্রীর কষ্ট উপশমকারী একটি ইউনিট। যেখানে রোগীকে বাঁচিয়ে তোলার কোনো আশাই দেওয়া হয় না। বরং মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তির কষ্ট কমানোর চেষ্টা চালানো হয়। পেলেকে প্যালিয়াটিভ কেয়ারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ফোলহা ডে সাও পাওলো’। অবশ্য প্যালিয়াটিভ কেয়ারে নেওয়া মানেই সঙ্গে সঙ্গে মৃত্যু এমন নয়। অনেকক্ষেত্রে লম্বা সময় ১ বছরের মতো বেঁচে থাকতে পারেন অসুস্থ ব্যক্তি। তবে যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তবে কাতার বিশ্বকাপের মঞ্চে ফুটবলার এবং সবগুলো দলের জন্য আনন্দ নয় বরং দুঃখের মঞ্চই হয়ে উঠবে। উল্লেখ্য, গত সপ্তাহেও অনেকটা সুস্থ ছিলেন পেলে। তবে এরপরই আচমকা হৃদযন্ত্রের সমস্যা ও শরীরের অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ফুটবলের এই মহাতারকাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম