ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

জিয়া পরিবার নিয়ে অপপ্রচার চালাচ্ছে আ.লীগ: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৩,  2:46 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার তথা জিয়া পরিবারকে নিয়ে আওয়ামী লীগ চক্রান্তমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘তারেক রহমান ও তার পরিবার তথা জিয়া পরিবারকে নিয়ে চক্রান্তমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠী সুপরিকল্পিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে মনগড়া, অসত্য অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে কয়েক লক্ষ লোক নিয়োগ দিয়ে আইটি সংশ্লিষ্ট বিকৃত কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।’ তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট, আইডি বা পেজ নেই।

তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনস প্লাটফর্মসমূহ যেমন ফেসবুক, এক্স (পূর্ববর্তী নাম টুইটার), ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ কোথাও কোনো অ্যাকাউন্ট, আইডি বা পেজ নেই। এ বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না।’ রিজভী বলেন, ‘সম্প্রতি সাইবার জগতে তাদের নামে ফেক আইডি ও পেজ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট তথ্যাদি প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত আছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানসহ সচেতন দেশবাসীকে এই বিষয়ে বিভ্রান্ত না হবার আহ্বান জানানো হয়েছে। ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে সকল ফেক আইডি ও পেজ তৈরি করা হয়েছে, সেগুলোতে সংযুক্ত না থাকার জন্য সকলকে আহ্বান জানানো যাচ্ছে। এইসব ফেক আইডি ও পেজগুলোকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করে জানানোর জন্যও সকলকে আহ্বান জানানো হচ্ছে, যাতে করে এই ফেক আইডি ও পেজগুলো বন্ধ করে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি দিয়ে সড়ক-মহাসড়কে পোস্টার, বিলবোর্ড তৈরি করে ছাত্রলীগের নামে টাঙানো হচ্ছে। অবৈধ সরকার ক্ষমতায় থাকার লালসা থেকে সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। এজন্যই তারা হিংস্র, রক্তপিপাসু ও বিকৃত রুচির মানুষে পরিণত হয়েছে। নিজেদের মহাদুর্নীতি, অনাচার, অপকীর্তি ঢাকতেই জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাতে উঠেপড়ে লেগেছে। আওয়ামী চক্রান্তকারীদের এহেন নোংরা রাজনীতির কৌশলকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম