ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  4:43 PM

news image

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ খেলেছে ১২৮টি  ম্যাচ। জয়ের হিসাবে লাল সবুজের প্রতিনিধিরা দুই অঙ্কের ঘর ছুঁয়েছে শুধু রোডেশীয়দের বিপক্ষেই। ১৬ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জয় ১১টি। প্রতিপক্ষ বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ ৫টি জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোলিংয়ে মুস্তাফিজ জিম্বাবুয়ের জন্য মূর্তিমান আতঙ্ক। ৯ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি দুদলের মধ্যকার খেলায় সর্বোচ্চ উইকেটশিকারি। ফলে এই রেকর্ডে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ফিজের সামনে। দুইয়ে আছেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে মুস্তাফিজের পরের অবস্থানেই সাকিব। যদিও এ সিরিজে টাইগার অলাউন্ডার দলে নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম