ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২৪,  6:40 PM

news image

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া ও তার স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞার এই আদেশটি দেশটির অন্যান্য সিনিয়র নেতাদেরও ক্ষতির মুখে ফেলবে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ আটকে যাবে এবং সেখানে বেসরকারি উদ্যোগে বা ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে পারবেন না তারা।

নিষেধাজ্ঞার এ আদেশ সম্পর্কে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশটিতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন নজরে আসছে তাদের। দেশটির সরকার সুশীল সমাজকে লক্ষ্যবস্তু করে রাজনৈতিক কার্যকলাপের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যা মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে। এছাড়া সেখানকার সরকারদলীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা ব্যক্তিগত লাভের জন্য জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। হোয়াইট হাউস বলছে, ‘এই অবৈধ কার্যকলাপগুলো ঘুষ, চোরাচালান এবং অর্থ পাচারে জড়িত বিশ্বব্যাপী অপরাধমূলক নেটওয়ার্ককে সমর্থন করে এবং একইসঙ্গে অবদানও রাখে। যা জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশের বাসিন্দা ও সম্প্রদায়গুলোকে আরও দরিদ্র করে তোলে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইতোমধ্যেই জিম্বাবুয়েতে ‘বহু অপহরণ, শারীরিক নির্যাতন এবং বেআইনি হত্যার ঘটনা’ উল্লেখ করেছেন যা সেখানকার সাধারণ নাগরিকদের ‘চরম শঙ্কার’ মধ্যে ফেলে দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার পাশাপাশি জিম্বাবুয়ের আরও ১০ জন ব্যক্তি এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকায় ফার্স্ট লেডি অক্সিলিয়া মানাঙ্গাগওয়া, ভাইস প্রেসিডেন্ট কনস্টান্টিনো চিওয়েঙ্গা এবং প্রতিরক্ষামন্ত্রী ওপাহ মুচিঙ্গুরিও রয়েছেন। নিষেধাজ্ঞার তালিকায় আছে জিম্বাবুয়ের জাতীয় পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (সিআইও)-এর সদস্যসহ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও। এছাড়া প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার উপদেষ্টা কুদাকওয়াশে ট্যাগওয়াইরি, তার স্ত্রী এবং তাদের দুটি ব্যবসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে প্রথম জিম্বাবুয়ের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং অন্যান্য উচ্চ-পদস্থ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে সেসময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত তাদেরকে দেশে গণতন্ত্রকে দুর্বল করার জন্য অভিযুক্ত করেছিল ওয়াশিংটন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম