ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

জিম্বাবুয়েকে ১০০ রানে হারাল ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৪,  11:20 AM

news image

বিস্ফোরক এক সেঞ্চুরি করলেন আভিষেক শর্মা। ঋতুরাজ গায়কোয়াড় ও রিংকু সিংয়ের চমৎকার ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। মুকেশ কুমার, আভেশ খানের জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে ১০০ রানে জিতেছে ভারত। ২৩৪ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ভারত থামিয়ে দিয়েছে ১৩৪ রানে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের ১১৫ রান তাড়া করে জিততে পারেনি টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হেরেছিল যায় ১৩ রানে। ওই হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান অভিষেক। খুনে ব্যাটিংয়ে খেলেন ৪৭ বলে ১০০ রানের ইনিংস।  ঋতুরাজ ৭৭ রান করে থাকেন অপরাজিত। ২২ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রিংকু। বোলারদের একের পর এক ছোবলে পঞ্চাশ ছোঁয়া একটি জুটিও পায়নি জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪১ রান আসে জঙ্গুয়ে ও ওয়েসলি মাধেভেরের জুটিতে, অষ্টম উইকেটে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মাধেভেরে। ৩৩ রান আসে জঙ্গুয়ের ব্যাট থেকে। আগামী বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম