ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:49 AM

news image

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ। শান্তর দুর্দান্ত ফিফটির উপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শান্ত করেছেন ৫৫ বলে ৭১ রান। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৫১ রান। ওভার প্রতি তাদের করতে হবে ৭.৫৫। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। তবে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ৩২ রান তুলতেই সৌম্য ও লিটনকে হারায় তারা। তবে এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ও সাকিব মিলে গড়েন ৫৪ রানের জুটি। এরপরই ফিরে যান সাকিব। এদিকে দলের হাল ধরে অর্ধশতক পূরণ করেন শান্ত। তবে দলের রান বাড়ানোর জন্য পেটাতে থাকেন শান্ত, কিন্তু এক সময় রাজার বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এদিকে শুরুতে সেই সৌম্য-শান্তর ওপেনিং জুটি এবারও জমেনি। ম্যাচের দ্বিতীয় ওভারে তাদের গড়া ১০ রানের জুটি ভেঙে দেন মুজারাবানি। এরপর লিটন দাসকে নিয়েই এগিয়ে যাচ্ছিলেন শান্ত। তবে বাংলাদেশের বর্তমানের সেরা ব্যাটার লিটনও আউট হন ১২ বলে ১৪ রান করে। মুজারাবানির বল পেছনে স্কুপ করতে গিয়ে ব্যাটের কিনারায় লাগে লিটনের। যা ধরে ফেলেন চাতারা। শান্তকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে ভালোভাবেই এগোতে থাকেন সাকিব। তবে উইলিয়ামসের প্রথম ওভারেই ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। শান্তর সঙ্গে ভালোই চালিয়ে যাচ্ছিলেন আফিফ হোসেন। কিন্তু শান্ত ফিরে যান কিছুক্ষণ পরই। শেষের দিকে আফিফের ১৯ বলে ২৯ রান বাংলাদেশকে ১৫০ রানের সংগ্রহ পেতে সাহায্য করে। এদিকে জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মুজারাবানি এবং নাগারভা। আর গত ম্যাচে পাকিস্তান বধের রাজা পেয়েছেন এক উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখী হচ্ছে দুই দল।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম