ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

#

বিনোদন প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  8:02 PM

news image

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি হাইকোর্টের নিদেশ আনুযারী আজ রবিবার নিম্ন আদালতে আত্মসমর্পন করেন। আদালত শুনানি শেষে জামিন দেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিননামাটি দাখিল করা হয়। সেদিন কালো বোরকা ও মুখে মাস্ক পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ওয়াহিদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। সে দিন অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন,

ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাস গত ২ জুন হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগরই অপু বিশ্বাস আত্মসমর্পণ করে বিচারিক আদালতে জামিন চাইবেন। এর আগে এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০ মে এ মামলায় আদালত তাকে জামিন দেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ওই মামলার আসামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম