ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৫,  12:46 PM

news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটায় আমানত শেখ (৫৫) নামক এক জামায়াতের কর্মী মারা যায়। ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোররাত ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসের শুরুতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মাওলানা আবু সাঈদ (৫৫) খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে খুলনা থেকে আসা বেশ কয়েকটি বাস পার্কিং করে জামায়াতের নেতাকর্মীরা পাশের মডেল মসজিদে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ থেমে থাকা একটি বাসের সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস পেছন দিক থেকে এসে বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন তিন জন। আহতদের মধ্যে আমানত শেখ (৫৫) নামক এক জামায়াত কর্মী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম