ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৬,  3:52 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।  বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে। এর আগে, গত সোমবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জোটে থাকবে কি-না সেই বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেবে। সাম্প্রতিক জোটের অভ্যন্তরের কিছু বিষয়ে টানাপোড়েন নিয়ে দুপুরে নিজ নিজ দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনা করার কথা দল দুটির। তবে জামায়াত সংশ্লিষ্টরা বলে আসছেন, সব দূরত্ব দূর করে দেশের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনে অংশ নেবে সবাই। পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮টি রাজনৈতিক দল। পরে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে গত ডিসেম্বরে যুক্ত হয় এনসিপিসহ আরও চারটি দল। তবে শেষে যুক্ত হওয়া চারটি দল নিয়ে বেশ কদিন যাবৎ টানাপোড়েন চলছিল জোটটির অভ্যন্তরে। জামায়াতের একটি সূত্র জানিয়েছে, ১৮০ থেকে ১৯০টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম