ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪,  3:10 PM

news image

জামালপুরে স্ত্রীকে শাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও নিহত স্ত্রী তিথি বেগম দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন বলেন, ২০২২ সালের ১২ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনার পরের দিন তিথির মামা আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচার প্রক্রিয়া শেষে আসামি আহসান হাবীবের উপস্থিতিতে আজ রায় প্রদান করা হয়। রায়ে আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম