ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

জামালপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৫,  10:36 AM

news image

জামালপুরে প্রশাসনের আশ্বাসে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের ৩০ ঘণ্টা পর জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরু হয়েছে।  মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস স্টেশনে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।  বাস মালিক সমিতি ও পরিবহন নেতারা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডে ঘটনার সাথে জড়িত ও গত সোমবার বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশ এবং অভ্যন্তরীণ রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এই প্রেক্ষিতে মঙ্গলবার দিনব্যাপী কয়েক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সাথে বৈঠক হয়। বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অনির্দিষ্টকালের বাস চলাচল ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। জামালপুরে পরিবহন ধর্মঘট সমস্যা নিরসনে বৈঠকে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ওসি মো. নাজমুস সাকিব, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।  এর আগে গত সোমবার দুপুর ২টা থেকে জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশ এবং অভ্যন্তরীণ রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। হঠাৎ বাস ধর্মঘটের ডাক দেয়ায় চরম দুর্ভোগে পড়েন এই রুটে চলাচলকারী যাত্রীরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম