ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জামালপুরে কাভার্ট ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২২,  10:23 AM

news image

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার দাগি এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ আলী (৫০) এবং সদর উপজেলার চন্দ্রা এলাকার আনন্দ (১৯) ও একই এলাকার সাগর (১৯)। শুক্রবার রাতে উপজেলায় চর পলিশা ও ব্র্যাক মোড়ে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। স্থানীয়রা জানান,

মেলান্দহের চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ট ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার চাচাতো ভাই সাগর। পরে সাগরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যার পর মেলান্দহ ব্র্যাক মোড় এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামের ইজিবাইকচালকের মৃত্যু হয়।   মেলান্দহ থানার এসআই এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম