ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

জামায়াত নিয়ে টুকুর বক্তব্য নিজস্ব, দলের সম্পৃক্ততা নেই: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৩,  2:50 PM

news image

জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব, এর সঙ্গে দলের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির মূলভিত্তি হচ্ছে- বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’ রিজভী বলেন, “সম্প্রতি ভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব, এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম