ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

#

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  10:56 AM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এই ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১জন। সেই হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪১ জন। অন্যদিকে ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০৮ জন ভর্তিচ্ছু। 'ডি' ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। তিনি ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়েছেন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। তিনি ৯০ দশমিক ৮০ নম্বর পেয়েছেন।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ), আইবিএ-জেইউ এবং ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) -এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম