ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

#

০৪ ডিসেম্বর, ২০২৫,  12:45 PM

news image

প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, এবারের মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ সম্মানে ভূষিত করা হবে। এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে যৌথভাবে ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ পুরস্কার দেওয়া হবে। মনোয়ার হোসেন বলেন, মেলা উপলক্ষে ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইটির তৃতীয় সংস্করণ উন্মোচন করা হবে। এই সংস্করণে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবি, জীববৈজ্ঞানিক ও জিনভিত্তিক শনাক্তকরণ তথ্য রয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। মেলায় নানা আয়োজনের মধ্যে থাকবে র‌্যালি, পুতুলনাচ, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা। এছাড়া দিনভর প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতিবান্ধব গাছপালা, জীবন্ত প্রজাপতি ও তাদের প্রজনন স্থান প্রদর্শনীর জন্য একটি বাগান সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ‘প্রজাপতি মেলা’ আয়োজন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম