ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ

#

২৮ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।

পার্থ বলেন, বেহেশত-দোজখের মালিক আল্লাহ। ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিলে জান্নাতে যাবে তাহলে সে শিরক করল। এ ধরনের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উল্টো তাদেরকে বলে দিবেন- আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়। তিনি আরও বলেন, আমি শেখ হাসিনার চো‌খে চোখ রে‌খে চোরগু‌লোর বিরুদ্ধে কথা বলেছি, চোরগু‌লো‌কে একে একে খুঁজে বের করেছি। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মামলা হয় তখন আমিই প্রথম বলেছি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেত্রী খা‌লেদা জিয়া।

১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রতিটি প্রার্থীই আপনাদের কাছে এসে বলবে ভোলা-বরিশাল সেতু, মে‌ডিকেল কলেজ, গ্যাস ও বিদ্যুৎ দেবো। আমিও একই কথা বলবে। কিন্তু আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে, এটাই বড় কথা। আমি আপনাদের ভোটে এমপি হয়ে সংসদে গেলে প্রথম দিনই ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদ গরম করে ফেলব। ‌ভোলা-বরিশাল সেতু, বরিশাল কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর র‌শিদ দেওয়ানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির শ‌ফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর শফিউল, ত‌রিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম