ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬৭৭ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  3:46 PM

news image

চলতি বছরের জানুয়ারিতে শুধু সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং এক হাজার ২৭১ জন আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া রেলপথে ৫৯ জন, নৌ-পথে ১৮ জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌ-পথ মিলে ৭৫৪ জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। বাস দুর্ঘটনায় ১৫৯ নিহত, ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে। উল্লেখ্য, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম