ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  9:41 PM

news image

২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর নির্বাচন কমিশন অনুমোদন দিলেই প্রকাশ হবে। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশন  সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। তিনি বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চারদিন ধরে। তিনি আরও বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে। ২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম