ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

জাতীয় নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬,  4:39 PM

news image

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা এই প্রতিবেদনে ব্যয়ের বিস্তারিত খাত উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর ব্যয়ের সিংহভাগই খরচ হয়েছে প্রার্থীদের অনুদান হিসেবে। দলটির মনোনীত ২২৫ জন প্রার্থীকে অনুদান বাবদ মোট ৪ কোটি টাকা দেয়া হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনী প্রচারণার অন্যান্য খাতের মধ্যে রয়েছে:

নির্বাচনী প্রচারণা: ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা।

জনসভা ও নেতাদের সফর: ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা।

আবাসন ও প্রশাসনিক: ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা।

স্টাফ খরচ: ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা।

পরিবহন খাত: ৮ হাজার ৭০০ টাকা।

বিবিধ: ২ লাখ টাকা।

এ ছাড়াও ব্যয়ের তালিকায় নির্বাচনী ইশতেহারের ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন এবং আন্তর্জাতিক গণমাধ্যম বা আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভাবনীয় সাফল্য পেয়েছে। দলটির ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করেছে তারা। এ ছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) পেয়েছে ৬টি আসন। সব মিলিয়ে এই নির্বাচনে জোটগতভাবে তারা শক্তিশালী অবস্থান জানান দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম