ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২২,  8:30 AM

news image

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান বিকল্প ইমাম হিসেবে ছিলেন। মোকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত। এর আগে শনিবার (৯ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান,

প্রধান ঈদ জামাত আয়োজনে সব প্রস্তুতি শেষ। রোববার (১০ জুলাই) সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন। এ সময় তিনি ঢাকাবাসীকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধও জানিয়েছিলেন। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় সাড়ে তিন হাজার নারীর নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। প্রধান জামাতের জন্য প্রায় ৩০ হাজার বর্গমিটারের ঈদগাহ ময়দানে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেল নির্মাণ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম