ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৭৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২৪,  10:36 AM

news image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। তারপরও দখলদার দেশটি ফিলিস্তিনের ওই উপত্যকায় নির্বিচারে আগ্রাসন অব্যাহত রেখেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০২ জন।  এতে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান এ সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯০ জনে। পাশাপাশি এই সময়ে আহত হয়েছে ৭৪ হাজার ৮৮৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় বিমান হামলা এবং পরে ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও এ হামলা অব্যাহত আছে। জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।  জাতিসংঘ আরও বলছে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এছাড়াও খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। এই পরিস্থিতিতে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করে। হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম