ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  2:14 PM

news image

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।শনিবার রাতে গোয়েন্দা পুলিশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ চারজনকে আটক করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ছাড়া শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ঢোকার রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম