ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৫,  10:57 AM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে সেচের পানি দেওয়ার বিরোধ নিয়ে সংঘর্ষে শিলা বেগম (৩৫)নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরো ৩ নারীসহ ১০ জন আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত শিলা বেগম তেতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী।কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কৃষক শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে বোরো ধানের জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষের লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৪ নারীসহ ১১ জন আহত হয়। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কোন পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম