ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জমজমাট ফুটপাতে ঈদের কেনাকাটা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  2:04 PM

news image

রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তের আস্থার জায়গা বিভিন্ন স্থানে গড়ে উঠা হকার্স মার্কেট। নিত্য দিনের ঝামেলা মিটিয়ে ঘরে ফেরা সাধারণ বাঙালি পরিবারের প্রয়োজনে একপ্রকার নির্ভরশীল ভ্রমমাণ এ সকল দোকানের উপর। ঈদের আগে ফুটপাতে বাড়ছে হকার। করোনার ধাক্কা কাটিয়ে ঈদের এই মৌসুমে হাজারো সমস্যা পার করে আবারো জমজমাট ফুটপাতের হকার্সদের ব্যবসা। আর তাই সেখানে থেকে ঈদের খুঁটিনাটি কেনাকাটা সেরে নেন অনেকেই। পায়ে দেয়ার জুতা, নানা ধরণের থান কাপড় কিংবা সংসারের টুকিটাকি নানা জিনিস সহজে মিলছে এক জায়গায়। ক্রেতারা বলেন, অল্প দামে হকার্সরা ভাল জিনিসই দিচ্ছেন। তাই আমাদের এখানে আসা। বাংলাদেশ হকার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে ভ্রমমাণ ব্যবসায়ি কিংবা হকার রয়েছে প্রায় ২২ লাখ। যার মধ্যে রাজধানীতে রয়েছে ৪ লাখ। এখাতের উপর নির্ভরশীল প্রায় (৮৮ লাখ) এক কোটি মানুষ।  করোনার মধ্যে অনেক ভ্রমমাণ ব্যবসায়ীই ছেড়েছিলেন রাজধানী। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বাড়ছে ভ্রমমাণ ব্যবসার দোকান। তবে বিক্রেতারা বলছেন, ঈদের বেচাবিক্রি এখনো জমেনি আগের মতো। তারা জানান, করোনার ২ বছরের থেকে ক্রেতা বেশি থাকলেও বেচাবিক্রি ভাল না। তবে ২০ রোযার পরে ক্রেতা আসার সম্ভাবনা দেখছেন তারা। রমজানের বিক্রির মাধ্যমে আগের কয়েক বছরের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে আশা ব্যবসায়ীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম