ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবনা জমা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪,  12:26 PM

news image

‘জনপ্রশাসনের যুগোপযোগী ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কাছে প্রস্তাবনাপত্র দিয়েছে বিএনপি। রোববার (১৫ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল এই প্রস্তাবনাপত্র জমা দেয়। এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।’ দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম