ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

#

০৫ নভেম্বর, ২০২৫,  4:58 PM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার (৫ নভেম্বর) ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।  অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে এবং নির্বাচনের আচরণবিধিও আমরা চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। বুধবারের আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে। এর আগে, ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। এরপর রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিশন।  উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম