ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৫,  11:00 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা। ছেলের মৃত্যুর ৭ ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। মৃত ছেলের নাম মাসুম মিয়া (৫৪) আর মায়ের নাম কছতুরা বানু (৭২)। জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়ার দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিল। গত মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনা শুনে মা কছতুরা বানু স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বুধবার একসঙ্গে মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম