ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ছাড়পত্র পেল মিথিলার প্রথম সিনেমা

#

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১,  7:54 PM

news image

কলকাতায় পরপর সিনেমা করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। তবে ঢাকাই সিনেমাতে নায়িকা হিসেবে তার অভিষেক। অনন্য মামুন পরিচালিত সেই ছবি ‘অমানুষ’ পেয়ে গেল সেন্সর ছাড়পত্র। অর্থাৎ, বাংলাদেশের প্রেক্ষাগৃহের দ্বার নায়িকার জন্য খুলে গেল। বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এ দিন দুপুরেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

২ ঘণ্টা ১১ মিনিটের বেশি দৈর্ঘ্যের ‘অমানুষ’-এ মিথিলার বিপরীতে আছেন নিরব হোসাইন। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলা আছেন বিদেশফেরত বাংলাদেশি নারীর চরিত্রে। সুন্দর বাংলাদেশের একটি তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা, কিন্তু তিনিও থেমে যাওয়ার পাত্রী নন। ঢাকা ও পার্বত্য অঞ্চলে এ সিনেমার শুটিং হয়েছে। চলতি বছরের মার্চ ও এপ্রিলে সম্পন্ন হয় যাবতীয় দৃশ্যায়ন। নিরব-মিথিলার সঙ্গে আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী সুজন, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু ও আনন্দ খালেদ প্রমুখ। কলকাতার মায়া, অ্যা রিভার ইন হ্যাভেন ও নীতিশাস্ত্র ছবিতে দেখা যাবে মিথিলাকে। এ ছাড়া অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’ ঢাকায় তার দ্বিতীয় সিনেমা, এটি সরকারি অনুদানের নির্মিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম