ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৪,  2:01 PM

news image

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন। তিনি বলেন, সারাদেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেই আদলে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। আন্দোলনের সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেন তিনি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত কমিটি বিস্তারিত জানাতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম