ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ছাতকে ১৪৪ ধারা জারি

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৪,  12:17 PM

news image

সুনামগঞ্জের ছাতকের ‌জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। ইজারা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় এ আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সংঘর্ষ এড়াতে আদেশ জারি করেন ছাতেকর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইজারা নিয়ে বিবাদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। তাই শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাাকা এবং তার আশপাশে উক্ত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র অথবা মাইকিং অথবা একসঙ্গে পাঁচজন ব্যক্তি চলাফেরা থেকে বিরত থাকার এবং সভা সমাবেশ মিছিল থেকে বিরত থাকার জন্য আদেশ প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম